আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এরইমধ্যে রাজধানী ঢাকায় ছুটি ও উৎসবের আমেজ শুরু হয়েছে। ভোট দিতে গ্রামের দিকে মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলে কথা বলতে গিয়ে বারবার কল কেটে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
নির্বাচনের সময় প্রতিটি ভোটকেন্দ্র ও দেশের সর্বত্র মোবাইল নেটওয়ার্ক ঠিক থাকবে তো- এমন প্রশ্ন উঠেছে। তবে সরকার বলছে, প্রতিটি ভোটকেন্দ্রে যাতে সর্বোচ্চ মানের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এমনকি নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা সমাধান করতে ২৪ ঘণ্টা থাকছে ‘স্পেশাল সাপোর্ট টিম’।
বিজ্ঞাপন
মোবাইল অপারেটরগুলোও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের পক্ষ থেকেও থাকবে মনিটরিং টিম। আর ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক. জেসমুল হোসেন শুভ
পাঠকপ্রিয় বিডি ক্রাইম অনলাইন নিউজ পোর্টাল লিখতে পারেন আপনিও ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন shuvojasmoul0@gmail.com ঠিকানায়।