Home / জাতীয় / আরো ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার

আরো ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *