কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের আনন্দকে ভাগাভাগি করে উপভোগ করতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার ১৭ মার্চ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিকেলে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে এ উপজেলার ১শত দরিদ্র ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটাতে তাদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,ডাউল,তেল,সেমাই,চিনি সামগ্রী দেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার
আব্দুস সালাম (সুজা ), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা রিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ (চাঁদ),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক,আরো উপস্থিত ছিলেন মাওলানা সিফায়েত হোসেন, মাওলানা বাবুল মাস্টার, আব্দুর রাজ্জাক ও রোকনুজ্জামান রতন।
এ ঈদ উপহার পেয়ে রিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক. জেসমুল হোসেন শুভ
পাঠকপ্রিয় বিডি ক্রাইম অনলাইন নিউজ পোর্টাল লিখতে পারেন আপনিও ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন shuvojasmoul0@gmail.com ঠিকানায়।